Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কিবু ব্রিগেডের লড়াইকে কুর্নিশ অভিষেকের

ঐহিত্যশালী টুর্নামেন্ট ডুরান্ড কাপে প্রথমবার খেলতে নেমেই ফাইনালে উঠেছে ডায়মন্ডহারবার এফসি। খেতাবি লড়াইয়ে দল হারলেও, ছেলেদের প্রশংসায় ভরালেন কর্ণধার অভিষেক ব্যানার্জি

কিবু ব্রিগেডের লড়াইকে কুর্নিশ অভিষেকের
  • ২৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঐহিত্যশালী টুর্নামেন্ট ডুরান্ড কাপে প্রথমবার খেলতে নেমেই ফাইনালে উঠেছে ডায়মন্ডহারবার এফসি। খেতাবি লড়াইয়ে দল হারলেও, ছেলেদের প্রশংসায় ভরালেন কর্ণধার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রবিবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে কোচ কিবু ভিকুনা সহ গোটা দলকে কুর্নিশ জানালেন তিনি। শুধু তাই নয়, আগামী দিনে আরও শক্তিশালী হয়ে ঝাঁপানোর বার্তাও দিলেন অভিষেক। তিনি বলেন, ‘প্রথমবার ডুরান্ড কাপে খেলতে নেমে ফাইনালে পৌঁছনোটা মুখের কথা নয়। শনিবার দিনটা আমাদের ছিল না। চ্যাম্পিয়ন হওয়ার জন্য নর্থইস্ট ইউনাইটেডকে অভিনন্দন। তবে কোচ কিবু ভিকুনা সহ দলের প্রতিটি ফুটবলার সমান প্রশংসার যোগ্য। এক ম্যাচের ব্যর্থতায় সব শেষ হয়ে যায়নি। এটা সবে তো শুরু। জয় বাংলা। জয় ডায়মন্ডহারবার এফসি।’ ডুরান্ড কাপের আসরে কলকাতার দুই বড় দল ইস্ট বেঙ্গল ও মহমেডানের বিরুদ্ধে জয় পায় ডায়মন্ডহারবার। এরমধ্যে শেষ চারের লড়াইয়ে তারা বশ মানায় লাল-হলুদ ব্রিগেডকে। তবে গ্রুপ পর্বে মোহন বাগানের কাছে দুরমুশ হন জবিরা। সেই ধাক্কা সামলেই উঠেছিল ফাইনালে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ