Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কিলিমাঞ্জারোর শৃঙ্গ জয় করলেন রায়গঞ্জের ছাপান্নর তরুণ

বয়সের বাঁধন ভেঙে সুদূর আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জারো অভিযানে সফল হলেন রায়গঞ্জের তরুণ সরকার। অদম্য জেদ, পর্বত আরোহনের নেশায় ৫৬ বছরের তরুণ সরকার সোমবার ছুঁয়ে ফেলেছেন ১৯ হাজার ৩৪১ ফুট উচ্চতার শৃঙ্গ কিলিমাঞ্জারো। এই সাফল্যে খুশির হওয়া পর্বতারোহীর অশোকপল্লীর বাড়িতে।

কিলিমাঞ্জারোর শৃঙ্গ জয় করলেন রায়গঞ্জের ছাপান্নর তরুণ
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বয়সের বাঁধন ভেঙে সুদূর আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জারো অভিযানে সফল হলেন রায়গঞ্জের তরুণ সরকার। অদম্য জেদ, পর্বত আরোহনের নেশায় ৫৬ বছরের তরুণ সরকার সোমবার ছুঁয়ে ফেলেছেন ১৯ হাজার ৩৪১ ফুট উচ্চতার শৃঙ্গ কিলিমাঞ্জারো। এই সাফল্যে খুশির হওয়া পর্বতারোহীর অশোকপল্লীর বাড়িতে। 

Advertisement

হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সদস্য শঙ্কর ধর বলেন, তরুণবাবু আমাদের অন্যতম প্রবীণ সদস্য। সবসময়ই তাঁর ভাবনা, ভালোবাসা পাহাড়। ৫৬ বছর বয়সেও প্রতি বছর নিয়ম করে ট্রেক এবং পর্বত অভিযানে যান। এবারে তাঁর টার্গেট ছিল কিলিমাঞ্জারো। তিনি উত্তরবঙ্গ থেকে প্রথম ওই শৃঙ্গ ছুঁলেন। 
তরুণ বলেন, একেবারে অন্যরকম অভিজ্ঞতা । অনেক প্রতিকূলতা পেরিয়ে শৃঙ্গে পৌঁছে খুব ভালো লাগছে। গত ৩০ মে যাত্রা শুরু হয় রায়গঞ্জ থেকে। সেখান থেকে কলকাতা। 
তারপর মুম্বই হয়ে গত ২ জুন তানজানিয়ায় পৌঁছয়। সেখান থেকে বাংলাদেশি তিন পর্বতারোহীর সঙ্গে ৩ জুন অভিযান শুরু হয়। ভালো আবহাওয়া ও পরিকল্পনা মতো সবকিছু এগনোয় সোমবার শৃঙ্গ জয় করতে পেরেছি। ২০২৩ সালে  কুং ইয়েটস-২ এবং ডজো জঙ্গা নামে দু’টি ২০ হাজার ফুট উচ্চতার চূড়া জয়ের পর লাগাতার অনুশীলন চলতে থাকে তরুণের। তারপরই কিলিমাঞ্জারো অভিযানের সিদ্ধান্ত নেন তিনি। পর্বতারোহী মহলে আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ। সেই কারণে বিশ্বের ৭ টি মহাদেশের ৭ টি শৃঙ্গ নিয়ে গঠিত সেভেন সামিটের মধ্যে কিলিমাঞ্জারো উল্লেখযোগ্য।
তরুণের কথায়, পর্বত অভিযান করা আমার নেশা। এর আগে এভারেস্ট বেস ক্যাম্প অভিযান  থেকে শুরু করে কালিন্দী, বালিপাস, পিন পার্বতী পাসের মতো ৫০ টি সফল অভিযান করেছি। সবেতেই সাফল্য এসেছে। সেই তালিকায় যুক্ত হল কিলিমাঞ্জারো।  কিলিমাঞ্জারোর শৃঙ্গে রায়গঞ্জের তরুণ সরকার।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ