গাব্বা, ৮ নভেম্বর: বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ। যার ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত। হারল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে শুরুটা ভালো করেনি ভারত। বৃষ্টিতে ক্যানবেরেতে ম্যাচ পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে অর্থাৎ মেলবোর্নে ভারতকে ৪ উইকেটে হারায় অজিরা। তারপরে কামব্যাক করেন সূর্যকুমার যাদবরা। প্রথমে হবার্ট ও পরে কুইন্সল্যান্ডের মাঠে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে টিম ইন্ডিয়া। যার ফলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ‘মেন ইন ব্লু’। আজ, শনিবার গাব্বায় অজিরা জিতলে সিরিজ ড্র হতো।



