Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ফিফা বিশ্বকাপ ২০২৬: মিশরের আত্মঘাতী গোলে শেষরক্ষা বেলজিয়ামের

এদিন প্রথমার্ধে উজ্জীবিত ফুটবল খেলে এগিয়ে যায় মিশর।

ফিফা বিশ্বকাপ ২০২৬: মিশরের আত্মঘাতী গোলে শেষরক্ষা বেলজিয়ামের
  • ১৫ জুন, ২০২৬ ২১:২৫
Prefer us on Google

সিয়াটল, ১৬ জুন: প্রতিপক্ষের ভুলে হার বাঁচাল বেলজিয়াম। সোমবার জি গ্রুপে মিশরের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল তারা। এক পয়েন্ট নিয়ে শুরু করল এবারের বিশ্বকাপ অভিযান। 

Advertisement

এদিন প্রথমার্ধে উজ্জীবিত ফুটবল খেলে এগিয়ে যায় মিশর। ২০ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন আসুর। সালাহর পাস ধরে দুরন্ত শটে কুর্তোয়াকে পরাস্ত করেন তিনি। কিন্তু বিরতির পর হিসাব ওলটপালট হয়ে গেল। ৬৬ মিনিটে মিশরের ডিফেন্ডার মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে সমতায় ফেরে বেলজিয়াম। তথ্য বলছে, এটি চলতি বিশ্বকাপের তৃতীয় আত্মঘাতী গোল।

Advertisement
সম্পর্কিত সংবাদ