নিউ ইয়র্ক: তীব্র সমালোচনার মুখে সুর নরম ফিফার। মিলল জলের বোতল নিয়ে স্টেডিয়ামে ঢোকার অনুমতি। উল্লেখ্য, ক’দিন আগে ফিফা বিবৃতিতে জানায়, প্লেয়ার ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা সুনিশ্চিত করতে স্টেডিয়ামে জলের বোতল নিষিদ্ধ। তবে আমেরিকা ও কানাডায় তীব্র গরমে এমন সিদ্ধান্তের জন্য প্রবল সমালোচনার মুখে পড়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তারপরই সুর বদলায় ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের ম্যাচগুলিতে ফ্যাক্টরি-সিলড, ডিসপোজেবল জলের বোতল নিয়ে ঢুকতে পারবেন সমর্থকরা। তার ধারণক্ষমতা ৫৬০-৫৯০ মিলিলিটারের মধ্যে হতে হবে। শক্ত প্লাস্টিক, ধাতব বা পুনঃব্যবহার যোগ্য বোতল কোনোভাবেই আনা যাবে না।



