Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়া মেডিকেলে মহিলা চিকিৎসককে হেনস্তা, ধৃত দুই

এক মহিলা চিকিৎসককে হেনস্তার অভিযোগে দু’জনকে আটক করল পুলিশ। উলুবেড়িয়া মেডিকেল কলেজে ঘটনাটি ঘটেছে।

উলুবেড়িয়া মেডিকেলে মহিলা চিকিৎসককে হেনস্তা, ধৃত দুই
  • ২১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: এক মহিলা চিকিৎসককে হেনস্তার অভিযোগে দু’জনকে আটক করল পুলিশ। উলুবেড়িয়া মেডিকেল কলেজে ঘটনাটি ঘটেছে। হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সুবিমল পাল জানান, মহিলা চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে।জানা গিয়েছে, কালীপুজোর সন্ধ্যাবেলা এক প্রসূতিকে পরীক্ষা করাতে ওই হাসপাতালে নিয়ে যান তাঁর পরিবারে দু’জন সদস্য। তাঁরা বলেন, ভালো করে পরীক্ষা করতে হবে প্রসূতিকে। জবাবে সেখানে উপস্থিত এক মহিলা চিকিৎসক জানান, সিনিয়র ডাক্তার পরীক্ষা করবেন। কেন মহিলা চিকিৎসক পরীক্ষা করবেন না, তা নিয়ে বচসা হয় দু’পক্ষের। ঘটনাস্থল থেকে দুই অভিযুক্তকে আটক করে পুলিশ। পরে থানায় অভিযোগ করেন নিগৃহীতা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ