Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

আগামী সপ্তাহে দরপত্র ছাড়বে ফেডারেশন

১৪ ফেব্রুয়ারি আইএসএল শুরুর ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। কিন্তু মোট ক’টি দল খেলবে? তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এএফসি’র স্লট ঠিক কীভাবে পাওয়া সম্ভব? সেই প্রশ্নের উত্তরও অধরা।

আগামী সপ্তাহে দরপত্র ছাড়বে ফেডারেশন
  • ১১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৪ ফেব্রুয়ারি আইএসএল শুরুর ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। কিন্তু মোট ক’টি দল খেলবে? তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এএফসি’র স্লট ঠিক কীভাবে পাওয়া সম্ভব? সেই  প্রশ্নের উত্তরও অধরা। সূত্রের খবর, আগামী সোমবার পর্যন্ত ওড়িশা এফসি’র জন্য অপেক্ষা করবে ফেডারেশন। অন্যথায় তাদের ছেঁটে ফেলা হবে। শনিবার দুপুরে আইএসএলের বিভিন্ন ক্লাব ও ফ্র্যাঞ্চাইজিকে চিঠি পাঠাল সর্বভারতীয় ফুটবল সংস্থা। কোন মাঠে ঘরের ম্যাচ খেলবে, তা ক্লাবগুলির থেকে জানতে চাওয়া হয়েছে। আর ১২ জানুয়ারি এএফসি’কে যাবতীয় পরিস্থিতি জানিয়ে চিঠি দেবে এআইএফএফ। এএফসি স্লট পেতে ২৪ টি ম্যাচের কোটা পূরণ করা প্রয়োজন। কিন্তু  চলতি মরশুমে সময়াভাবে তা অসম্ভব। তাই এএফসি’কে নমনীয় হওয়ার অনুরোধ জানানো হচ্ছে। শোনা যাচ্ছে, সদুত্তর পেলে দ্রুত আইএসএলের গর্ভনিং কাউন্সিল নির্বাচন করা হবে। চলতি মরশুমের লিগ আয়োজনে তারাই মুখ্য ভূমিকা নেবেন।

Advertisement

আইএসএলের সম্প্রচার স্বত্ব কার হাতে থাকবে? ১৪ জানুয়ারি দরপত্র আহ্বান করবে ফেডারেশন। পরদিন কমার্শিয়াল পার্টনারের জন্য দরপত্র ছাড়া হবে। এক্ষেত্রে দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ যথাক্রমে ২৯ ও ৩০ জানুয়ারি। ফেডারেশনের তরফে লিখিত আশ্বাস মিলেছে, ৫ ফেব্রুয়ারি কমার্শিয়াল পার্টনার চূড়ান্ত হবে। দীর্ঘমেয়াদি চুক্তি নিয়ে অধিকাংশ দলই উদ্বিগ্ন। আগামী ২০ বছরের রোডম্যাপ দাবি করছেন সবাই। এদিন ফেডারেশনের পাঠানো চিঠিতে জানানো হয়েছে ১৫ মার্চের মধ্যে দীর্ঘকালীন ভিত্তিতে কমার্শিয়াল পার্টনার বেছে নেওয়া হবে। এক্ষেত্রে শোনা যাচ্ছে, শর্ত পছন্দ হলে দরপত্র কিনতে পারে এফএসডিএল।

Advertisement
সম্পর্কিত সংবাদ