Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ট্রাম্প হত্যার ছক এফবিআই ভেস্তে দিয়েছে: প্যাটেল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০ তম জন্মদিন। সেই উপলক্ষ্যে গত ১০ জুন হোয়াইট হাউসের সাউথ লনে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল

ট্রাম্প হত্যার ছক এফবিআই ভেস্তে দিয়েছে: প্যাটেল
  • ১৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০ তম জন্মদিন। সেই উপলক্ষ্যে  গত ১০ জুন হোয়াইট হাউসের সাউথ লনে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। যার পোশাকি নাম—ইউএফসি আমেরিকা ২৫০। হাজির ছিলেন স্বয়ং প্রেসিডেন্ট। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, বিপুল অতিথি সমাগমকে ঢাল করেই হামলার পরিকল্পনা হয় ট্রাম্পের উপরে। তৈরি ছিল বিস্ফোরক বোঝাই একাধিক ড্রোন, স্নাইপার টিম ও নাশকতার পাকাপোক্ত ছক। লক্ষ্য ট্রাম্পকে হত্যা! কিন্তু, তা বাস্তবায়িত হওয়ার আগেই গোটা পরিকল্পনা ভেস্তে দেয় এফবিআই ও মার্কিন প্রশাসন। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই হাড়হিম করা অপারেশনের কথা জানিয়েছেন এফবিআইয়ের ডিরেক্টর কাশ প্যাটেল। 

Advertisement

তিনি জানিয়েছেন, গত ১০ জুন ওয়াশিংটন ডিসিতে ইউএফসি আমেরিকা ২৫০ নামে ঐতিহাসিক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে সরকারি-প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি বাইরের অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। ওই অনুষ্ঠানেই নাশকতা ছক ভেস্তে দিয়েছে এফবিআই ও সহকারী মার্কিন এজেন্সিগুলি। বেশ কয়েকজনকে হেপাজতে নেওয়া হয়েছে। তাদের জেরা করেই হামলা বিষয়টি পরিষ্কার হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ