Bartaman Logo
১০ জুন, ২০২৬

টেনিস খেলোয়াড় কন্যাকে গুলি করে খুন করলেন বাবা

মেয়ের অ্যাকাডেমি পছন্দ নয়। রাগে টেনিস খেলোয়াড় মেয়েকে গুলি করে খুন বাবার। বৃহস্পতিবার সকালের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গুরুগ্রামের সুশান্ত লোকে।

টেনিস খেলোয়াড় কন্যাকে গুলি করে খুন করলেন বাবা
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মেয়ের অ্যাকাডেমি পছন্দ নয়। রাগে টেনিস খেলোয়াড় মেয়েকে গুলি করে খুন বাবার। বৃহস্পতিবার সকালের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গুরুগ্রামের সুশান্ত লোকে। জানা যাচ্ছে, নিহত টেনিস খেলোয়াড়ের নাম রাধিকা যাদব (২৫)। অ্যাকাডেমি নিয়ে বচসার জেরে সকাল ১০টা নাগাদ তাঁকে লক্ষ্য করে ৫টি গুলি করেন তাঁর বাবা দীপক যাদব। ৩টি গুলি লাগে রাধিকার গায়ে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মেয়েটিকে বাঁচানো যায়নি। ঘটনায় দীপককে গ্রেপ্তার করেছে পুলিস। পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ফোন করে এক মহিলার গুলিবিদ্ধ হওয়ার খবর জানানো হয়। খবর পেয়েই রাধিকার বাড়িতে পৌঁছায় পুলিস। নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত নিহত টেনিস খেলোয়াড়ের বাবা গুলি চালানোর কথা স্বীকার করেছেন। পুলিস জানিয়েছে, জাতীয় পর্যায়ের টেনিস খেলোয়াড় রাধিকা টেনিস অ্যাকাডেমি খুলেছিলেন। তা পছন্দ ছিল না বাবা দীপকের। মেয়েকে টেনিস অ্যাকাডেমি বন্ধ করতে বলেছিলেন তিনি। কিন্তু রাধিকা রাজি হননি। সেই রাগেই তিনি মেয়েকে গুলি করে খুন করেছেন। অভিযুক্তের পিস্তলটি বাজেয়াপ্ত করেছে পুলিস। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

 নিহত রাধিকা যাদব। -পিটিআই

Advertisement
সম্পর্কিত সংবাদ