সংবাদদাতা, ডোমকল: ইসলামপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল আদালত। বৃহস্পতিবার লালবাগের এডিজে ফার্স্ট কোর্টের বিচারক ওই ব্যক্তির সাজা শোনান।
সংবাদদাতা, ডোমকল: ইসলামপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল আদালত। বৃহস্পতিবার লালবাগের এডিজে ফার্স্ট কোর্টের বিচারক ওই ব্যক্তির সাজা শোনান।
আদালত সূত্রে খবর, ২০১৫ সালে ইসলামপুর থানায় এক মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে নিজের ১৩বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়। ইসলামপুর থানার তৎকালীন সাব-ইন্সপেক্টর কবিশঙ্কর পাল ওই ঘটনার তদন্ত শুরু করেন। পরে সাব-ইন্সপেক্টর বিজন মণ্ডল ঘটনার তদন্ত করেন। অভিযোগের পর থেকেই অভিযুক্ত পলাতক ছিল। ২০২৩সালে পুলিস তাকে গ্রেপ্তার করে। তারপর থেকে সে জেলেই ছিল। নির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার বিচারক ওই ব্যক্তির সাজা শোনান। পকসো আইনের ছয় নম্বর ধারায় ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ৬০হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে ভুক্তভোগী কিশোরীকে চার লক্ষ ৫০হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন বিচারক।