Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

অভিষেক শর্মার সাফল্যে গর্বিত বাবা

১৬ বছরও হয়নি। সেই কিনা সামলাচ্ছে ঘণ্টায় ১৫০ কিমি গতির ডেলিভারি। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। চোট লেগে যাবে না তো! সেদিনের টিনএজার অভিষেক শর্মা যদিও ছিল ভয়ডরহীন।

অভিষেক শর্মার সাফল্যে গর্বিত বাবা
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দুবাই: ১৬ বছরও হয়নি। সেই কিনা সামলাচ্ছে ঘণ্টায় ১৫০ কিমি গতির ডেলিভারি। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। চোট লেগে যাবে না তো! সেদিনের টিনএজার অভিষেক শর্মা যদিও ছিল ভয়ডরহীন। বোর্ডের পোস্ট করা ভিডিওয়ে গর্বিত বাবা রাজকুমার শর্মা শুনিয়েছেন সেই কাহিনি। তিনি বলেছেন, ‘অনূর্ধ্ব-১৬ পর্যায় থেকে ১৫০ কিমি গতির বোলারের বিরুদ্ধে ব্যাট করিয়েছি ওকে। অনেকেই চোটের আশঙ্কা করত। কিন্তু অভিষেক বলত, পাপা, আরও জোরে বল করুক ওরা। ঠিক খেলে দেব। ওর পাওয়ার-হিটিং একেবারেই সহজাত।’ দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনে এসেছিলেন রাজকুমার শর্মা। গিল, অর্শদীপ এবং ছেলেকে নিয়ে ছবিও তোলেন তিনি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ