Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় জখম বাবা

মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক যুবক। আশ্চর্যজনকভাবে তাঁর পাঁচ বছরের মেয়ের গায়ে আঁচড়টিও লাগেনি

মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় জখম বাবা
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক যুবক। আশ্চর্যজনকভাবে তাঁর পাঁচ বছরের মেয়ের গায়ে আঁচড়টিও লাগেনি। তবে যুবকের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার সকালে চুঁচুড়ার সরোজসরণিতে জিটি রোডের উপরে ওই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, ব্যান্ডেলের কেওটা মিলিটারি কলোনি থেকে পাঁচ বছরের মেয়েকে নিয়ে স্কুটি চালিয়ে স্কুলে যাচ্ছিলেন সুদেব দাস। সরোজ সরণির কাছে একটি ডাম্পারের গতির হেরফেরের কারণে তিনি স্কুটি নিয়ে ছিটকে পড়েন। তাঁর শিশুকন্যা নিরাপদ থাকলেও সুদেববাবুর পায়ের উপর দিয়ে ডাম্পার চলে যায়। স্থানীয়রা দু’জনকেই উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করান। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন ওই যুবক। চুঁচুড়া থানার পুলিশ জানিয়েছে, ডাম্পার চালক পলাতক। ডাম্পারটি বাজেয়াপ্ত করা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ