Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সম্পত্তি বিবাদের জেরেই ছেলেকে খুন, জেরায় স্বীকারোক্তি ধৃত বাবার

বিজেপির বুথ সভাপতি খুনের ঘটনায় আগেই বাবাকে গ্রেপ্তার করেছে পুলিস। এবার মৃতের ভাই সন্দীপ বিশ্বাসকেও গ্রেপ্তার করল বারুইপুর থানা। তাকে মঙ্গলবার রাতে বারুইপুর বাইপাস থেকে ধরা হয়েছে।

সম্পত্তি বিবাদের জেরেই ছেলেকে  খুন, জেরায় স্বীকারোক্তি ধৃত বাবার
  • ১৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বিজেপির বুথ সভাপতি খুনের ঘটনায় আগেই বাবাকে গ্রেপ্তার করেছে পুলিস। এবার মৃতের ভাই সন্দীপ বিশ্বাসকেও গ্রেপ্তার করল বারুইপুর থানা। তাকে মঙ্গলবার রাতে বারুইপুর বাইপাস থেকে ধরা হয়েছে। বুধবার ধৃতকে বারুইপুর আদালতে নিয়ে যাওয়ার সময়, তিনি জানান, দাদাকে আমি মারিনি। 

Advertisement

তবে পুলিসি জেরায় মৃত রাজীব বিশ্বাসের বাবা নিতাই বিশ্বাস স্বীকার করে নিয়েছেন, বাড়ি ও জমির ভাগ চাওয়াই ছেলেকে খুন করেছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ি, জমি বিক্রির চেষ্টায় ছিলেন রাজীবের বাবা। প্রোমোটাররা প্রায়ই যাতায়াত করত বাড়িতে। কিন্তু সম্পত্তি বিক্রির টাকার ভাগ চেয়েছিল রাজীব। তাঁকে কিছু দিতে অস্বীকার করেন নিতাই। তা নিয়ে বাবা-ছেলের ঝামেলা শুরু। অভিযোগ, এর জেরে গত ৮ আগস্ট রাতে ছেলেকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করে বাবা। 
অপরাধের কথা পুলিসের কাছে স্বীকার করেছেন তিনি। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন,  রাজীবকে মারধরের ঘটনার সময় বাবা, ভাই সহ আরও দুজন ছিল। এই দুজনের খোঁজে পুলিস তল্লাশি চালাচ্ছে। তবে শুধু বাঁশ নয়, আরও ভারী জিনিস দিয়ে মারা হয়েছিল রাজীবকে বলে মনে করছেন তাঁরা। 
পুলিস তদন্তে আরও জানতে পেরেছে, রাজীব বিজেপি করায় আগে থেকেই ছেলের উপর রাগ ছিল বাবার। তারপরে জমি, বাড়ির ভাগ চাওয়ায় ছেলের উপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন নিতাইবাবু। বুধবারও প্রতিবেশীরা থানায় হাজির হয়ে অভিযুক্ত বাবা ছেলের কড়া শাস্তির দাবি জানিয়েছেন পুলিসের কাছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ