Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অবৈধভাবে ভারতে বাস, বাংলাদেশি ছেলের পর গাইঘাটায় গ্রেফতার বাবা

বেআইনিভাবে ভারতে বসবাসের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ। ধৃতের নাম সুজয়কুমার মণ্ডল (৫৬)

অবৈধভাবে ভারতে বাস, বাংলাদেশি ছেলের পর গাইঘাটায় গ্রেফতার বাবা
  • ৩১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ ও বসিরহাট: বেআইনিভাবে ভারতে বসবাসের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ। ধৃতের নাম সুজয়কুমার মণ্ডল (৫৬)। ধৃত বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। আগেই সুজয়ের ছেলে হরিচাঁদ মণ্ডলকে (৩৫) গ্রেফতার করেছিল পুলিশ। 

Advertisement

দিন কয়েক আগে জানা যায়, বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা হরিচাঁদ সেদেশে তহমিনা খাতুনকে বিয়ে করেছিল। কয়েক বছর পর স্ত্রীকে ছেড়ে বাবা মাকে নিয়ে বাংলাদেশি ভিসায় ভারতে আসে। ভিসার মেয়াদ শেষ হলেও গাইঘাটা থানার মোড়লডাঙায় বসবাস শুরু করে। এদেশে এসে ফের পূজা রায় নামে বাংলাদেশি যুবতিকে দ্বিতীয় বিয়ে করে সে। ভারতের ভোটার কার্ড সহ একাধিক পরিচয়পত্র তৈরি করে বলেও অভিযোগ। পূজাও বাংলাদেশ থেকে ভারতে এসে বসবাস করছিল। মাস দুয়েক আগে হরিচাঁদের প্রথম পক্ষের স্ত্রী তহমিনা এদেশে এসে গাইঘাটা থানায় অভিযোগ করেন। স্বামী সহ সাতজনের বিরুদ্ধে। গাইঘাটা পুলিশ তদন্তে নেমে হরিচাঁদকে গ্রেফতার করেছিল। বাবা সহ বাকি অভিযুক্তরা পলাতক ছিল। বুধবার গাইঘাটা বাজার থেকে অভিযুক্ত সুজয়কে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে বনগাঁ আদালত জেল হেপাজতে পাঠিয়েছে। 
এদিকে, ভারতীয় নাগরিককে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠল তিন বাংলাদেশি যুবকের বিরুদ্ধে। এমনকি তাদের আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের ১১৯ নম্বর বুথে তিনজনের বাড়ি রয়েছে বলে দাবি স্থানীয়দের। তবে বর্তমানে তারা কেউই এলাকায় নেই। এদের সকলের ভোটার লিস্টে বাবার নাম হিসেবে ছন্নত গাজির নাম রয়েছে। তিনি জানিয়েছেন, এই নামে আমার কোনও ছেলে নেই। স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল আহমেদ গাজি বলেন, কীভাবে ওই বাংলাদেশিরা ভোটার কার্ড তৈরি করেছে জানি না। নাম বাদ দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। এই বিষয় আমার কিছু বলার নেই।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ