Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জয়নগরে প্রকাশ্য রাস্তায় চপারের কোপ ছেলেকে, গ্রেপ্তার বাবা

মাছের খাবার কিনতে ছেলে গিয়েছিলেন হাটে। সেই সময় অতর্কিতে এসে চপার দিয়ে ছেলের কাঁধে কোপ বসায় বাবা। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০টায় জয়নগরের বকুলতলা থানার নতুনহাট এলাকায়।

জয়নগরে প্রকাশ্য রাস্তায় চপারের কোপ ছেলেকে, গ্রেপ্তার বাবা
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: মাছের খাবার কিনতে ছেলে গিয়েছিলেন হাটে। সেই সময় অতর্কিতে এসে চপার দিয়ে ছেলের কাঁধে কোপ বসায় বাবা। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০টায় জয়নগরের বকুলতলা থানার নতুনহাট এলাকায়। জনবহুল হাটে প্রকাশ্যে দিবালোকে এমন ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় বকুলতলা থানায়। পুলিস দ্রুত ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ছেলে সেলিম মোল্লা ওরফে বাবু মোল্লাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় জয়নগরের নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়েছে। পুলিস চপারটিকে বাজেয়াপ্ত করেছে। পুলিস জানিয়েছে, অভিযুক্ত বাবার নাম এরাদ আলি মোল্লা। 

Advertisement

জানা গিয়েছে, এরাদ আলি মোল্লার বাড়ি বাইশহাটা পঞ্চায়েত এলাকায়। তিনি পুকুর লিজ নিয়ে মাছের ব্যবসা করেন। ছেলে সেলিম মোল্লাও এই কাজ করেন। দীর্ঘদিন ধরেই মাছের ব্যবসা নিয়ে বাবা ও ছেলের মধ্যে ঝামেলা চলছিল। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, কয়েকদিন আগে ঝামেলাকে কেন্দ্র করে ছেলে মারতে গিয়েছিল বাবাকে। সেই সময় এরাদ আলিকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। এদিন সেই আক্রোশ থেকেই ছেলেকে খুনের চেষ্টা করে বাবা। পুলিস জানিয়েছে, দীর্ঘদিন ধরেই বাবা-মা একযোগে সেলিম ও তাঁর স্ত্রীর উপর নির্যাতন চালাচ্ছিলেন বলে অভিযোগ। তা নিয়েও অশান্তি চলছিল। এদিনের হামলা ব্যবসা সংক্রান্ত বলেই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ