Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, পুলিশের জালে বাবা

১৩ বছরের নাবালিকাকে কয়েক মাস ধরে যৌন নির্যাতনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বারুইপুর মহিলা থানার পুলিশ।

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, পুলিশের জালে বাবা
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: ১৩ বছরের নাবালিকাকে কয়েক মাস ধরে যৌন নির্যাতনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বারুইপুর মহিলা থানার পুলিশ। ধৃত পেশায় ফেরিওয়ালা। পুলিশ সূত্রে খবর, ডিসেম্বর মাস থেকে অভিযুক্ত প্রথমে তাঁর ১৭ বছরের মেয়েকে শারীরিক নির্যাতন করা শুরু করেন। বড় মেয়ে তা সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে যায়। বারবার তার মাকে বিষয়টি জানানো হলেও কোনও সুরাহা হয়নি। বড় মেয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরই ছোট মেয়ের উপরও কয়েক মাস ধরে যৌন নির্যাতন চলে। শেষে সহ্য করতে না পেরে ছোট মেয়ে ফোনে বিষয়টি তাঁর দিদিকে জানায়। কিন্তু দুই বোনই মাকে বিষয়টি জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর বড় মেয়ে ১০০ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানায়। বারুইপুর মহিলা থানায় অভিযোগ দায়ের হয়। খবর পেয়ে মহিলা থানার আধিকারিক তদন্তে নেমে কুলপি রোড থেকে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে। ধৃতকে বারুইপুর আদালতে তোলা হলে পুলিশ হেপাজতের নির্দেশ হয়েছে।  ধৃত অভিযুক্ত। -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ