রাজারহাটে ফ্যাশন ডিজাইনার ছাত্রের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বুধবার রাজারহাটে এক ফ্যাশন ডিজাইনার ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ভাড়া বাড়ির সামনে একটি গাছে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাঁকে পাওয়া গিয়েছে। মৃতদেহের কানে সাদা রঙের ব্লু-টুথ হেডফোন লাগানো ছিল। পাশে পড়েছিল মোবাইল ফোন। ফোনে কারও সঙ্গে কথা বলতে বলতে কিংবা ভিডিয়ো কল চালু করে তিনি আত্মঘাতী হয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তাঁর ফোনের কল লিস্ট পরীক্ষা করছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই পুলিশের অনুমান। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বর্ষণ জানা (২৫)। বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে। জানা গিয়েছে, বর্ষণ নিউটাউনের একটি নামী বেসরকারি কলেজে ফ্যাশন ডিইজানিং নিয়ে পড়াশোনা করতেন। তিনি রাজারহাটের কালিকাপুর-আটঘরা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। মঙ্গলবার পটাশপুর থেকে তাঁর কাছে এক বন্ধু এসেছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তের বাবার সঙ্গেও কথা বলেছে পুলিশ।

Advertisement