Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গোবিন্দভোগের ভালো দাম পাচ্ছেন চাষিরা, দুবাই-কুয়েতে ব্যাপক চাহিদা

দুবাই, কুয়েতে দাম বাড়ছে বিরিয়ানির। আর মুখে হাসি ফুটছে পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদরের চাষিদের। কারণ তাঁরা গোবিন্দভোগ ধান চাষ করেন। আগামী দিনে আরও বিরিয়ানির দাম বাড়ার সম্ভবনা রয়েছে।

গোবিন্দভোগের ভালো দাম পাচ্ছেন চাষিরা, দুবাই-কুয়েতে ব্যাপক চাহিদা
  • ১০ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

সুখেন্দু পাল, বর্ধমান: দুবাই, কুয়েতে দাম বাড়ছে বিরিয়ানির। আর মুখে হাসি ফুটছে পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদরের চাষিদের। কারণ তাঁরা গোবিন্দভোগ ধান চাষ করেন। আগামী দিনে আরও বিরিয়ানির দাম বাড়ার সম্ভবনা রয়েছে। তাতে তাঁদের মুখের হাসি আরও চওড়া হবে। এবছর চাষিরা সুগন্ধি ধানের রেকর্ড দাম পাচ্ছেন। এক কুইন্টাল ধান ১৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আর কেজি প্রতি চালের দাম প্রায় ২০০ টাকা। দক্ষিণ দামোদর থেকে সুগন্ধি চাল বেশি রপ্তানি হয় দুবাই, কুয়েতের মতো দেশগুলিতে। সেসব দেশে এই চালের বিরিয়ানি তৈরি হয়। চালের দাম বেড়ে যাওয়ায় বিরিয়ানির প্লেটও অগ্নিমূল্য। ভারতীয় মুদ্রায় ৪০ থেকে ৫০ টাকা দাম বেড়েছে। এমনটাই বলছেন এদেশের ব্যবসায়ীরা। 

Advertisement

চাষিরা বলছেন, গত বছর সুগন্ধি ধানের উৎপাদন কম হয়েছিল। সেই কারণেই ধান অগ্নিমূল্য হয়। এবছরও সুগন্ধি ধান চাষ ধাক্কা খেয়েছে। বহু জমিতে জল জমে থাকায় ধান গাছ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বীজের সঙ্কট থাকায় সব জমিতে ধান রোপণ করা যাবে কি না, তা নিয়ে চাষিরা সংশয়ে রয়েছেন। তবে চাষিদের যাতে বিাপকে পড়তে না হয় তার জন্য উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ বলেন, কৃষি ফার্ম থেকে চাষিদের বীজ সরবরাহ করার চিন্তাভাবনা করা হচ্ছে। কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, এরাজ্যে ৯০ হাজার থেকে এক লক্ষ হেক্টর জমিতে গোবিন্দভোগ ধান চাষ হয়। তারমধ্যে পূর্ব বর্ধমানেই ২২ থেকে ২৪ হাজার হেক্টর। বাঁকুড়ায় পাঁচ থেকে ছয়, হুগলিতে আড়াই থেকে তিন, নদীয়ায় দুই থেকে আড়াই হাজার হেক্টরজমিতে এই ধান চাষ হয়। এছাড়া মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই ধান চাষ হয়। পূর্ব বর্ধমানের রাইসমিল অ্যাসোসিয়েশনের পক্ষে সুব্রত মণ্ডল বলেন, চাহিদার তুলনায় এই ধানের জোগান কম রয়েছে। এমনটা আগেও হয়েছিল। তবে এত বেশি দাম আগে কখনও ওঠেনি। এক শ্রেণির চাষিরা বাড়িতে ধান মজুত করে রেখেছেন। দাম বেশি পাওয়ার আশায় তাঁরা ধান বিক্রি করছেন না। এই অবস্থা চলতে থাকলে আগামী দিনে দাম আরও বাড়বে। আর এক ব্যবসায়ী শ্যামল রায় বলেন, কেরল বা অন্য রাজ্যে এই গোবিন্দভোগ চাল থেকে পায়েস তৈরি হয়। আমাদের রাজ্যেও অনেকে পায়েস করার জন্য চাল কেনেন। তবে দুবাই, কুয়েতের মতো দেশগুলিতে এই চাল থেকে বিরিয়ানি তৈরি হয়। বিদেশে এই চালের চাহিদা বেড়ে গিয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ