Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

রণবীরের প্রস্থানেও ইতিবাচক ফারহান

‘অপ্রত্যাশিত ঘটনাকেও স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে’— সম্প্রতি এই শিক্ষাই পেয়েছেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার। কেন হঠাৎ তাঁর এই উপলব্ধি? ‘ডন ৩’ ছেড়ে রণবীর সিংয়ের চলে যাওয়া তাঁর কাছে অপ্রত্যাশিত ছিল।

রণবীরের প্রস্থানেও ইতিবাচক ফারহান
  • ২৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘অপ্রত্যাশিত ঘটনাকেও স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে’— সম্প্রতি এই শিক্ষাই পেয়েছেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার। কেন হঠাৎ তাঁর এই উপলব্ধি? ‘ডন ৩’ ছেড়ে রণবীর সিংয়ের চলে যাওয়া তাঁর কাছে অপ্রত্যাশিত ছিল। কিন্তু পরিস্থিতির কারণে তা স্বাভাবিকভাবে গ্রহণ করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন পরিচালক। ফারহানের প্রযোজনা সংস্থার সঙ্গে অভিনেতার একের পর এক বৈঠক চলছে ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয় নিয়ে। সম্প্রতি জানা গিয়েছিল, ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নাকি প্রস্তুত রণবীর। যদিও তাতেও মিটমাট হয়নি। অবশেষে এই ইস্যুতে মুখ খুললেন ফারহান। বললেন অপ্রত্যাশিত বিষয়কেও স্বাভাবিকভাবে গ্রহণ করতে শিখেছেন তিনি। অর্থাৎ ‘ডন ৩’ নিয়ে যাবতীয় দ্বন্দ্ব, গুঞ্জন ইতিবাচক মনোভাবেই দেখছেন তিনি। এই মুহূর্তে ফারহান ব্যস্ত ‘ডন ৩’ ছবির কাস্টিং নিয়ে। রণবীরের পর কাকে এই চরিত্রে দেখা যেতে পারে, তা নিয়ে জল্পনা চলছে বলিউডেও। পাশাপাশি ‘জি লে জারা’ ছবির কাজও করছেন পরিচালক।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ