Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দুবাইয়ে আটকে রাখার অভিযোগ, চিন্তায় যুবকের পরিবার

কাজের টোপ দিয়ে দুবাইয়ে নিয়ে যাওয়া হয় এক যুবককে। এর জন্য নেওয়া হয়েছে এক লক্ষ টাকাও। কিন্তু, প্রতিশ্রুতি মত কোনো কাজ দেওয়া হয়নি।

দুবাইয়ে আটকে রাখার অভিযোগ, চিন্তায় যুবকের পরিবার
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কাজের টোপ দিয়ে দুবাইয়ে নিয়ে যাওয়া হয় এক যুবককে। এর জন্য নেওয়া হয়েছে এক লক্ষ টাকাও। কিন্তু, প্রতিশ্রুতি মত কোনো কাজ দেওয়া হয়নি। উলটে তাঁকে আটকে রাখা হয়েছে। টাকা পয়সা দেওয়া হচ্ছে না। তাঁকে ফিরিয়ে আনতে চাওয়া হচ্ছে আরও টাকা।এমনই অভিযোগ তুলে পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হলেন যুবকের বাবা। চিঠি দিয়ে তাদের কাছে ছেলেকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তিনি। উদ্বেগে যুবকের পরিবার। জানা গিয়েছে, বিষ্ণুপুর থানার আমগাছিয়া পঞ্চায়েতের উত্তর কাস্টমহল গ্রামের বাসিন্দা সুজিত নস্করের ছেলে রিশান নস্করকে হাসপাতালে কাজ দেবে বলেছিল স্থানীয় এক এজেন্ট। তার জন্য প্রথমে নেওয়া হয় এক লক্ষ টাকা। গত ১৪ জানুয়ারি দুবাই নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু সেখান থেকে আরও অনেকটা দূরে একটি জায়গায় রাখা হয় ওই যুবককে। হাসপাতালে কাজ না দিয়ে অন্য একটি সংস্থায় ঢুকিয়ে দেওয়া হয়। সেখানে কোনো কাজ করতে পারেননি রিশান। এরপরই ক্যাম্পে আটকে রাখা হয় বলে অভিযোগ। সুজিতবাবু বলেন, ছেলে বলছে এখানে খেতে দেওয়া হচ্ছে না ঠিক মতো। টাকা পয়সা নেই। কীভাবে বাঁচব জানি না। তাই ওই এজেন্টকে বলি আমার ছেলেকে ফিরিয়ে আনতে। কিন্তু তার জন্যও টাকা চাইছেন। পুলিশ ও প্রশাসনকে জানিয়েছি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ