Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সংগীত শিল্পীর মৃত্যুতে খুনের অভিযোগ পরিবারের

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজাপুর থানার অন্তর্গত বেলতলায় ১৬ নম্বর জাতীয় সড়কে মোটর বাইক দুর্ঘটনায় মৃত্য হয়েছিল সংগীত শিল্পী মৌমিতা দেবনাথের।

সংগীত শিল্পীর মৃত্যুতে খুনের অভিযোগ পরিবারের
  • ২৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বৃহস্পতিবার সন্ধ্যায় রাজাপুর থানার অন্তর্গত বেলতলায় ১৬ নম্বর জাতীয় সড়কে মোটর বাইক দুর্ঘটনায় মৃত্য হয়েছিল সংগীত শিল্পী মৌমিতা দেবনাথের। লিলুয়ার একটি বেসরকারি স্কুলের সংগীত শিক্ষিকা ছিলেন তিনি। তাঁকে পরিকল্পিভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের লোকজন। মৃত সংগীত শিল্পীর মা রূপা দেবনাথ শুক্রবার রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। রূপাদেবীর অভিযোগ, হাওড়া গ্রামীণ পুলিসে কর্মরত এক অ্যাসিস্ট্যান্ট সাব ইনসপেক্টরের (এএসআই) সঙ্গে মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। গত মার্চ মাসে সে বিয়ে ভেঙে যায়। তারপর থেকে ওই এএসআই নানাভাবে মৌমিতার উপর মানসিক অত্যাচার শুরু করে। তাঁকে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দিতে থাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এএসআইয়ের সঙ্গে পাঁচলার পানিয়াড়ায় হাওড়া গ্রামীণের পুলিস সুপারের অফিসে দেখা করতে গিয়েছিল মেয়ে। সেখানে এক সিভিক ভলান্টিয়ারকে মোটর বাইকে মৌমিতাকে এগিয়ে দিতে বলেছিলেন ওই এএসআই। রাস্তায় ওই দুর্ঘটনাটি ঘটেছে। রূপাদেবীর অভিযোগ, পরিকল্পিতভাবে তা করা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ