Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাঘের আক্রমণে মৃত ৪ মৎস্যজীবীর পরিবার হাইকোর্টে, ক্ষতিপূরণ দাবি

ক্ষতিপূরণের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ বাঘের আক্রমণে মৃত চার মৎস্যজীবীর পরিবার। মামলাকারী পরিবারগুলির অভিযোগ, সরকারের কাছে একাধিকবার ক্ষতিপূরণের আবেদন করেও ক্ষতিপূরণ মেলেনি।

বাঘের আক্রমণে মৃত ৪ মৎস্যজীবীর পরিবার হাইকোর্টে, ক্ষতিপূরণ দাবি
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্ষতিপূরণের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ বাঘের আক্রমণে মৃত চার মৎস্যজীবীর পরিবার। মামলাকারী পরিবারগুলির অভিযোগ, সরকারের কাছে একাধিকবার ক্ষতিপূরণের আবেদন করেও ক্ষতিপূরণ মেলেনি। বনের ‘কোর এরিয়ায়’ ঢুকে পড়ে বাঘের আক্রমণের শিকার। তাই ক্ষতিপূরণ দেওয়ার যাবে না। সরকারের তরফে জানানো হয়েছে পরিবারগুলিকে। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা। এর আগে এপিডিআর-এর উদ্যোগে দায়ের করা একটি মামলায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের রায় ছিল, আলাদাভাবে কোর  বা বাফার এরিয়া বিচার্য নয়। বাঘে আক্রান্ত মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা সরকারি ক্ষতিপূরণ দিতেই হবে। তা সত্ত্বেও ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে পরিবারগুলি। আর্জি নিয়ে এপিডিআর-এর মাধ্যমে এবার তাঁরাও হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। মামলাটির শুনানির সম্ভাবনা শীঘ্রই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ