Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

শেষ চারে ফখররা

শেষ চারে ফখররা
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দুবাই: নাটকীয় ম্যাচে আরব আমিরশাহিকে হারিয়ে সুপার ফোরে জায়গা পাকা করল পাকিস্তান। বুধবার ৪১ রানে জিতল তারা। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৪৬ রান তোলেন সলমন আগারা। জবাবে ১০৫ রানে গুটিয়ে যায় আমিরশাহির ইনিংস। জিতলেও ব্যাটসম্যানদের পারফরম্যান্স চিন্তায় রাখবে পাক টিম ম্যানেজমেন্টকে। ওমান ও ভারতের পর বুধবারও শূন্য হাতে ফিরলেন সায়িম আয়ুব। হতাশ করলেন সাইবজাদা ফারহান। তাঁর ব্যাট থেকে এল মাত্র পাঁচ রান। দুই ওপেনারের ব্যর্থতার দিনে দলকে টানলেন ফখর জামান (৫০)। তবে তিনি ফিরতেই ফের চাপে পড়ে যায় পাকিস্তান। অধিনায়ক আগা করেন ২০ রান। শেষের দিকে শাহিন আফ্রিদির ১৪ বলে অপরাজিত ২৯ রানের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ তোলে পাক ব্রিগেড। আমিরশাহির হয়ে চার উইকেট নেন জুনেইদ সিদ্দিকি। জবাবে শুরু থেকেই নিয়মত উইকেট হারাতে থাকে ইউএই। রাহুল চোপরা ৩৫ ও ধ্রুব পারাশার ২০ ছাড়া কেউই সেভাবে ক্রিজে টিকতে পারেনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ