সংবাদদাতা, তারকেশ্বর: সাইবার প্রতারণার ঘটনায় সিম কার্ড চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করল হুগলি জেলা পুলিসের সাইবার ক্রাইম থানা। তারকেশ্বর থানা এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত মুস্তাইনউদ্দিন মল্লিক।

পুলিস সূত্রে জানা গিয়েছে, এনসিআরপি পোর্টাল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হুগলি গ্রামীণ পুলিসের সাইবার ক্রাইম থানা এই ঘটনা জানতে পারে। তারপর তদন্তে নেমে তারকেশ্বর থানার গোবরা আইমা পাহাড়পুর এলাকায় ভুয়ো সিম কার্ড তৈরির বড়সড় চক্রের সন্ধান পায় তারা। এই চক্রের মাথা হিসেবে নাম উঠে আসে মুস্তাইনউদ্দিন মল্লিকের। অভিযুক্ত তারকেশ্বর থানার বাসিন্দা বলে জানা যায়। কেউ দোকানে সিম কার্ড কিনতে এলে তাঁর নামে একাধিক কার্ড তুলে নিত অভিযুক্ত। তারপর সেগুলি চড়া দামে বিক্রি করত সাইবার অপরাধীদের। এভাবে বিপুল সংখ্যক ভুয়ো সিম কার্ড বানিয়েছিল ধৃত। এইসব সিম কার্ড ব্যবহার করেই সাইবার অপরাধীরা দেশজুড়ে আর্থিক প্রতারণা চালাচ্ছে। তদন্তে নেমে পুলিস জানতে পারে, এই ভুয়ো কার্ড দিয়ে বিভিন্ন ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ করেছে অপরাধীরা। ধৃতকে আদালতে পেশ করলে বিচারক পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।