সংবাদদাতা, বালুরঘাট: বাংলাদেশিদের এদেশের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার অভিযোগে এবার পুলিসের জালে দালাল। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রফিজ খান। বাড়ি হিলি থানার পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের কালিকাপুরে। শ্যাম সাহা নামে এক বাংলাদেশের নাগরিককে হিলি থানার পুলিস প্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পারে, রফিজ দীর্ঘদিন ধরে ব্যাঙ্কের কর্মীদের সঙ্গে যোগসাজশ করে প্রথমে আধার এবং পরে প্যান ও রেশন কার্ড করে দিত। পরে ভোটার কার্ডও তৈরি করে দিত। যার বিনিময়ে সে মোটা টাকা নিত। শুক্রবার রাতে রফিজকে পুলিস গ্রেপ্তার করে। শনিবার বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।



