Bartaman Logo
১০ জুন, ২০২৬

পঞ্চাশেরও বেশি হার্ট সার্জারি, হরিয়ানায় হদিশ ভুয়ো ডাক্তারের

পঞ্চাশেরও বেশি হার্ট সার্জারি, হরিয়ানায় হদিশ ভুয়ো ডাক্তারের
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: নাম পঙ্কজ মোহন শর্মা। রয়েছে এমবিবিএস ডিগ্রিও। তবে তার পরের ঘটনা প্রকাশ্যে আসতেই চোখ কপালে উঠেছে সকলের। হরিয়ানার ফরিদাবাদের সরকারি হাসপাতালে কর্মরত এই চিকিৎসক দিনের পর দিন নিজেকে হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা করছিলেন। এখানেই শেষ নয়। আটমাসের মধ্যে পঞ্চাশের বেশি হার্ট সার্জারি করে ফেলেছেন এই ভুয়ো হৃদরোগ বিশেষজ্ঞ। এক্ষেত্রে অন্য এক হৃদরোগ বিশেষজ্ঞের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে এসেছে শনিবার। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। অভিযুক্ত ওই ব্যক্তি যে চিকিৎসকের ডিগ্রি ও রেজিস্ট্রেশন নম্বর ভাঁড়িয়ে চিকিৎসা করছিলেন, সম্প্রতি তাঁর নজরে আসে বিষয়টি। দিন কয়েক আগে আসল হৃদরোগ বিশেষজ্ঞকে পুরো বিষয়টি জানান এক রোগী। তারপরই পুলিসে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, ওই চিকিৎসক যাঁদের অস্ত্রোপচার করেছিলেন, তাঁদের মধ্যে অনেকেই নানা সমস্যায় ভুগছেন। কয়েকজনের আবার মৃত্যুও হয়েছে। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও একটি এফআইআর দায়ের করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ