Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

কলকাতা চলচ্চিত্র উৎসবে ফের ভুয়ো কার্ড উদ্ধার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভুয়ো অতিথি কার্ডের রমরমা। বুধবার, উৎসব শেষ হওয়ার আগের দিন ফের বেশ কয়েকটি ভুয়ো কার্ড উদ্ধার হল।

কলকাতা চলচ্চিত্র উৎসবে ফের ভুয়ো কার্ড উদ্ধার
  • ১৩ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভুয়ো অতিথি কার্ডের রমরমা। বুধবার, উৎসব শেষ হওয়ার আগের দিন ফের বেশ কয়েকটি ভুয়ো কার্ড উদ্ধার হল। এদিন সন্ধ্যা ৭টায় নন্দন-১ প্রেক্ষাগৃহে দেখানো হয় ‘দ্যা সিক্রেট এজেন্ট’। তা দেখতে দর্শকের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। অনেকেই বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে পুরো সিনেমাটি দেখেন। তবে প্রেক্ষাগৃহে ঢোকার সময়ই ঘটে বিপত্তি। ভুয়ো কার্ড দেখিয়ে ঢোকার চেষ্টা করছিলেন কয়েকজন। যদিও বিষয়টি নিরাপত্তা কর্মীদের চোখ এড়ায়নি। তাঁরা কার্ডগুলি বাজেয়াপ্ত করেন। এক কর্মী জানান, কালার জেরক্স করে নকল কার্ডগুলি তৈরি করা। রং দেখলেই আসল আর নকলের মধ্যে ফারাক স্পষ্ট হচ্ছে। ভুয়ো কার্ডগুলি কী উদ্দেশ্যে তৈরি খতিয়ে দেখা হচ্ছে। গত সোমবার নন্দনের সিইও, ডিরেক্টর অব ইনফরমেশন শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেছিলেন। সেখানে জানানো হয়, মোট ৩৫৭টি ভুয়ো কার্ড উদ্ধার হয়েছে। এর মাঝে ফের ভুয়ো কার্ড উদ্ধার হল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ