Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ডালখোলায় জাল আধার কার্ড উদ্ধার, ধৃত ২

জাল আধার কার্ড তৈরির অভিযোগে এক সাইবার কাফে মালিক ও তার ভাই গ্রেপ্তার হল। ধৃত ইমামউদ্দিন হক ও রহমতুল্লার কাছ থেকে জাল আধার কার্ড, বায়োমেট্রিক ও কম্পিউটারের নানা সরঞ্জাম বাজেয়াপ্ত হয়েছে।

ডালখোলায় জাল আধার কার্ড উদ্ধার, ধৃত ২
  • ২৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ইসলামপুর: জাল আধার কার্ড তৈরির অভিযোগে এক সাইবার কাফে মালিক ও তার ভাই গ্রেপ্তার হল। ধৃত ইমামউদ্দিন হক ও রহমতুল্লার কাছ থেকে জাল আধার কার্ড, বায়োমেট্রিক ও কম্পিউটারের নানা সরঞ্জাম বাজেয়াপ্ত হয়েছে। ডালখোলা থানার পাতনোর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এই দু’জনকে গ্রেপ্তার করে। ধৃতদের শুক্রবার ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক তাদের পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। কয়েকবছর ধরেই ইসলামপুর পুলিশ জেলার বিভিন্ন এলাকায় আধার জালিয়াতির অভিযোগ উঠেছে। জালিয়াতি কাণ্ডে একাধিক গ্রেপ্তারিও হয়েছে। ডালখোলার পাতনোর এলাকায় ওই সাইবার কাফেতে বিভিন্ন অনলাইন কাজকর্ম হত। অভিযানে নেমে পুলিশ বেশ কিছু জাল আধার কার্ড পেয়েছে। ইমামউদ্দিন হক ও রহমতুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। ইসলামপুর পুলিশ জেলার এসপি রাকেশ সিং বলেন, জাল আধার কার্ড তৈরির অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা আরও জালিয়াতি করত কিনা, তাদের সঙ্গে আর কারা যুক্ত আছে, সেবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

Advertisement

স্থানীয়দের অভিযোগ, জাল আধার কার্ড অনুপ্রবেশকারীদের হাতে চলে যাচ্ছে। একবছর আগে এমনই একটি ঘটনার তদন্তে নেমে বেঙ্গল এসটিএফ উত্তর ডালখোলা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছিল। পোস্ট অফিসের এক কর্মীও গ্রেপ্তার হয়েছিল। সম্প্রতি আইএসআইকে ভারতীয় সিম জোগান দেওয়ার অভিযোগে এসটিএফ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজন পাঞ্জিপাড়া ও একজন ইসলামপুরের বাসিন্দা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ