Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

এশিয়ান গেমসে চরম অব্যবস্থা, ক্ষুব্ধ ক্রীড়াবিদরা

শিয়ান গেমসে চরম অব্যবস্থা। মেগা আসরের জন্য নাগোয়া পৌঁছে রীতিমতো সমস্যায় ভারতীয় দল। অ্যাক্রিডিটেশন কার্ড থাকা সত্ত্বেও সঠিক সময়ে রুম পায়নি একাধিক ক্রীড়াবিদ।

এশিয়ান গেমসে চরম অব্যবস্থা, ক্ষুব্ধ ক্রীড়াবিদরা
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নাগোয়া: এশিয়ান গেমসে চরম অব্যবস্থা। মেগা আসরের জন্য নাগোয়া পৌঁছে রীতিমতো সমস্যায় ভারতীয় দল। অ্যাক্রিডিটেশন কার্ড থাকা সত্ত্বেও সঠিক সময়ে রুম পায়নি একাধিক ক্রীড়াবিদ। প্রায় ১৪ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে তাঁদের। এই সময় খাবার পর্যন্ত দেওয়া হয়নি। নিজেদের গ্যাঁটের কড়ি খরচ করে খিদে মিটিয়েছেন ক্রীড়াবিদরা। আর পরে একসঙ্গে ঘরও মেলেনি। কয়েজনকে অন্য টিমের তাঁবুতে কাটাতে হয়েছে।

Advertisement

ভারতের রোয়িং দল তো সরাকারিভাবে এশিয়ান গেমস কর্তৃপক্ষের কাছে অভিযোগও দায়ের করেছে। তারা জানিয়েছে, প্রতিযোগিতায় নামার আগে ক্রীড়াবিদদের পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। সেখানে ঘর পেতেই এত ঘণ্টা অপেক্ষা! এশিয়ান গেমসের মতো টুর্নামেন্ট থেকে এমনটা কাম্য নয়। রোয়িং দলের ম্যানেজারকে ২০ কিলোমিটার দূরে হোটেলে থাকতে হচ্ছে। ঠিকভাবে খাবার পর্যন্ত মিলছে না। নাগোয়ার এক সুপারমার্কেটে গিয়ে ক্রীড়াবিদদের জন্য খাবার কিনেছেন তিনি। এমন কঠিন পরিস্থিতিতে ভারতের ‘শেফ দ্য মিশন’ কিংবা ইন্ডিয়ান ওলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) কোনো প্রতিনিধিকেও দেখা যায়নি বলে অভিযোগ রোয়িং দলের।

Advertisement
সম্পর্কিত সংবাদ