Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তোলাবাজি করলেই বহিষ্কার, জেলা সভাপতিদের বৈঠকে বার্তা শমীকের

তোলাবাজি-সিন্ডিকেট করা যাবে না। অটো-টোটো সহ পরিবহণের বিভিন্ন ক্ষেত্রে চলবে না কোনো ‘ইউনিয়নবাজি’। এরকম কোনো অভিযোগ এলে অভিযুক্তকে সরাসরি দল থেকে বহিষ্কার করা হবে।

তোলাবাজি করলেই বহিষ্কার, জেলা সভাপতিদের বৈঠকে বার্তা শমীকের
  • ১৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তোলাবাজি-সিন্ডিকেট করা যাবে না। অটো-টোটো সহ পরিবহণের বিভিন্ন ক্ষেত্রে চলবে না কোনো ‘ইউনিয়নবাজি’। এরকম কোনো অভিযোগ এলে অভিযুক্তকে সরাসরি দল থেকে বহিষ্কার করা হবে। শুক্রবার দলের জেলা সভাপতি ও সংগঠনের দায়িত্বে থাকা নেতাদের সঙ্গে বৈঠকে এই কড়া বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিধানসভা ভোটে ২০৭টি আসন জিতে সরকারে আসার পর থেকেই বাংলায় লক্ষ্যণীয় কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। তৃণমূলের কর্মী-সমর্থক থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়ন অফিসগুলি রাতারাতি গেরুয়া হয়ে যাচ্ছে। এই প্রবণতা রুখে দলে ‘বেনো জল’ ঢোকা আটকাতে ভোটের ফল প্রকাশের দিন থেকেই কড়া অবস্থান নিচ্ছেন শমীকবাবু। জেলায় জেলায় পার্টির এই কঠোর বার্তা পৌঁছে দিতেই এদিন সেখানকার নেতাদের নিয়ে বৈঠক করেন তিনি। সেখানে বাংলার পর্যবেক্ষক সুনীল বনসালের দাওয়াই, জেলায় জেলায় কোর কমিটি তৈরি করতে হবে। জেলা কমিটির সদস্যরা নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারবেন না। কোর কমিটির সঙ্গে আলোচনা করে, পার্টির অনুশাসন মেনেই করতে হবে যাবতীয় পদক্ষেপ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ