Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ঘরের মাঠের পিচ নিয়ে এবার বিস্ফোরক জাহির

এ যেন সব শেয়ালের এক রা! ঘরের মাঠে হারলেই পিচকে কাঠগড়ায় তুলছে একের পর এক ফ্র্যাঞ্চাইজি। দিন দিন বেড়েই চলেছে আইপিএলের পিচ বিতর্ক।

ঘরের মাঠের পিচ নিয়ে এবার বিস্ফোরক জাহির
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লখনউ: এ যেন সব শেয়ালের এক রা! ঘরের মাঠে হারলেই পিচকে কাঠগড়ায় তুলছে একের পর এক ফ্র্যাঞ্চাইজি। দিন দিন বেড়েই চলেছে আইপিএলের পিচ বিতর্ক। কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংসের পর এবার বাইশ গজ নিয়ে সরব লখনউ সুপার জায়ান্টস। মঙ্গলবার পাঞ্জাব কিংসের কাছে হারের পর কিউরেটরের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন এলএসজি’র মেন্টর জাহির খান। প্রাক্তন বাঁ-হাতি পেসারের মন্তব্য, ‘ঘরের মাঠে এমন পিচ আশাই করিনি। আইপিএলে প্রতিটা দলই হোম ম্যাচের সুবিধা পায়। বরাবর সেটাই হয়ে আসছে। কিন্তু আমাদের কিউরেটর বোধ হয় ভুলে গিয়েছিলেন যে, এটা আমাদের হোম ম্যাচ। খেলা শুরুর পর মনে হচ্ছিল, পিচটা পাঞ্জাবের কেউ তৈরি করেছে। এটা নিয়ে অবশ্যই ভাবতে হবে।’ প্রথমে ব্যাট করে অর্শদীপ সিং, মার্কো জানসেনদের দুরন্ত বোলিংয়ে মাত্র ১৭১ রানে আটকে যায় লখনউ। ব্যাট হাতে চরম ব্যর্থ ঋষভ পন্থ, মিচেল মার্শরা। অথচ সেই একই পিচে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রেয়স আয়ারের পাঞ্জাব।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ