নাগাল্যান্ড ও মণিপুরে বিস্ফোরণ
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, কোহিমা: বুধবার সাত সকালে আইইডি বিস্ফোরণে কেঁপে উঠল নাগাল্যান্ডের খুজামা গ্রাম। সেনাবাহিনীর একটি কনভয় ওই এলাকা দিয়ে যাওয়ার পরপরই ঘটনাটি ঘটে। যদিও হতাহতের কোনো খবর নেই। নিরাপত্তা বাহিনী, পুলিশ এবং ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করছে। কারা বা কীভাবে এই  বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি।

Advertisement

অন্যদিকে, মণিপুরে মঙ্গলবার আইইডি বিস্ফোরণে পা হারিয়েছেন এক মহিলা। গবাদি পশু চরাতে গিয়ে পুঁতে রাখা আইইডিতে বিস্ফোরণে জখম হন দুর্গা দেবী ভট্টরাই (৪১) নামে ওই মহিলা। গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে ইম্ফলের রিমস হাসপাতালে রেফার করেন। মণিপুরের কাংপোকপি জেলার ইরাং পার্ট-২ এলাকার বাজাঘারি গ্রামে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।