Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ঢাকায় ট্রাইব্যুনালের সামনে বিস্ফোরণ

বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সামনে হাত বোমা (স্থানীয় ভাষায় ককটেল) বিস্ফোরণে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী ঢাকার ধানমান্ডি এলাকায় এই ঘটনা ঘটে

ঢাকায় ট্রাইব্যুনালের সামনে বিস্ফোরণ
  • ১২ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

ঢাকা: বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সামনে হাত বোমা (স্থানীয় ভাষায় ককটেল) বিস্ফোরণে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী ঢাকার ধানমান্ডি এলাকায় এই ঘটনা ঘটে। এদিন দু’জন দুষ্কৃতী মোটর সাইকেলে এসে বোমা ছুড়ে পালিয়ে যায় বলে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে। তবে দুষ্কৃতীদের এখনও ধরা সম্ভব হয়নি। কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ