Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

লাহোরের পর করাচি, লাগাতার বিস্ফোরণে ত্রস্ত পাকিস্তান

লাহোরের পর করাচি, লাগাতার বিস্ফোরণে ত্রস্ত পাকিস্তান
  • ৮ মে, ২০২৫ ১৩:০৫
Prefer us on Google

করাচি: প্রথমে লাহোর। তার কয়েক ঘণ্টা পরে করাচি। বৃহস্পতিবার সকালে একের পর এক বিস্ফোরণে কাঁপল পাকিস্তান। যার জেরে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, করাচি শহরের শারাফি গোথ এলাকায় এদিন বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থল থেকে পুলিস ধাতব টুকরো পেয়েছে বলে দাবি। বিস্ফোরণের কারণ বা এর চরিত্র সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। যদিও এই ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। 
এর আগে বৃহস্পতিবার সকালে লাহোরে পরপর তিনটি বিস্ফোরণ ঘটে। তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে শহরের ওয়ালটন বিমানবন্দর সংলগ্ন এলাকা। ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবর। এর পরে করাচি, সিয়ালকোট এবং লাহোর বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার মধ্যরাতের ভারতীয় প্রত্যাঘাতে এমনিতেই আতঙ্ক ছড়িয়েছে পাকিস্তানে। তার মধ্যে একাধিক বিস্ফোরণের ঘটনায় লাহোর ও করাচিতে সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসিন্দারা রাস্তায় বেরিয়ে ছুটোছুটি শুরু করে দেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ