Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

নাগপুরের বারুদ কারখানায় বিস্ফোরণ: নিরাপত্তায় অবহেলার ইঙ্গিত, গ্রেপ্তার ৯

বিবার সকালে নাগপুরের একটি বারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জনের মৃত্যু হয়। গুরুতর জখম হয়েছিলেন ১৮ জন। আজ সোমবার বারুদ কারখানার সঙ্গে জড়িত ৯ জন ডিরেক্টরকে গ্রেপ্তার

নাগপুরের বারুদ কারখানায় বিস্ফোরণ: নিরাপত্তায় অবহেলার ইঙ্গিত, গ্রেপ্তার ৯
  • ২ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

নাগপুর, ৩ মার্চ: রবিবার সকালে নাগপুরের একটি বারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জনের মৃত্যু হয়। গুরুতর জখম হয়েছিলেন ১৮ জন। আজ সোমবার বারুদ কারখানার সঙ্গে জড়িত ৯ জন ডিরেক্টরকে গ্রেপ্তার করল কালমেশ্বর থানার পুলিশ। তাছাড়াও কোম্পানির ২১ জন শেয়ারহোল্ডারের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে। 

Advertisement

পুলিশের সুপারিন্টেনডেন্ট ডঃ হর্ষ পোদ্দার জানান, 'পেট্রোলিয়াম এবং বিস্ফোরক নিরাপত্তা সংস্থার প্রাথমিক তদন্তের রিপোর্টে নিরাপত্তায় অবহেলার ইঙ্গিত পাওয়া গিয়েছে। তার উপর ভিত্তি করেই কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে'। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। 

রবিবার নাগপুরের কাটোল তহসিলের রাউলগাঁও এলাকার একটি বারুদ কারখানায় বিস্ফোরণ হয়। খনি ও শিল্পক্ষেত্রে ব্যবহৃত বিস্ফোরক সামগ্রী তৈরি করত সংশ্লিষ্ট সংস্থাটি। বিস্ফোরণ এতটাই জোরাল ছিল যে অভিঘাতে কারখানার ছাদ উড়ে যায়। শব্দ শুনে দ্রুত চলে আসেন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক ভাবে তাঁরাই উদ্ধার কাজ শুরু করেন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। সংস্থার তরফে জানানো হয়েছে, আহতদের চিকিৎসার সম্পূর্ণ খরচ তারা বহন করবে। মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণাও করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ