বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৭
  • ২৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: দীপাবলির আগে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুমিছিল। শুক্রবার বিহারের সিওয়ান জেলার আলমাপুর গ্রামে এক দম্পতি, তাঁদের কন্যা সহ অন্তত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই বাড়িতে এত বাজি মজুত ছিল যে দেড়ঘণ্টা ধরে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছিল। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়েছে বাড়িটি, এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে মানুষের দেহাংশ।  পুলিশ সূত্রে খবর, মৃতদের তালিকায় রয়েছে একই পরিবারের তিনজন। মৃতের সংখ্যা আরও বেশি বলেই মনে করছেন অনেকে। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক বিজয় প্রকাশ মিনা। এসপি ভরত সোনি জানিয়েছেন, বাজি কারখানাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। ২০ বছর আগে বাজি তৈরির লাইসেন্স নেওয়া হয়েছিল। সেই লাইসেন্স এখনও বৈধ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

Advertisement