Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘কল্কি’ থেকেও বাদ?

‘কল্কি’ ফ্র্যাঞ্চাইজি থেকেও কি এবার বাদ পড়তে চলেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন? ইন্ডাস্ট্রি জুড়ে এখন এই জল্পনাই মাথাচাড়া দিচ্ছে

‘কল্কি’ থেকেও বাদ?
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘কল্কি’ ফ্র্যাঞ্চাইজি থেকেও কি এবার বাদ পড়তে চলেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন? ইন্ডাস্ট্রি জুড়ে এখন এই জল্পনাই মাথাচাড়া দিচ্ছে। তার কারণ কী? গত বছর সেপ্টেম্বরে মা হয়েছেন অভিনেত্রী। তারপর থেকেই মেয়ে দুয়াই তাঁর ফার্স্ট প্রায়োরিটি। সদ্য আটঘণ্টার শিফ্টে ছ’ঘণ্টা কাজ করার দাবি জানিয়েছিলেন দীপিকা। এ কারণে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে। এই ঘটনায় বলিউডে চাপানউতর চলছে। এর মাঝেই শোনা যাচ্ছে, ‘কল্কি ২’ ছবি থেকেও বাদ পড়ছেন নায়িকা। কারণ ছ’ঘণ্টা কাজের যে শর্ত দীপিকা দিয়েছেন, তা নাকি নির্মাতাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এখন দু’টি সম্ভাবনার কথা ভাবছেন নির্মাতারা। প্রথমত, দীপিকার চরিত্রটি পুরোপুরি বাদ দিয়ে দেওয়া যেতে পারে। তবে সেটি আদৌ সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ গল্প অনুযায়ী, বিষ্ণুর দশমাবতার কল্কিকে গর্ভে ধারণ করেছিল দীপিকা অভিনীত চরিত্রটি। সিক্যুয়েলে তাঁর অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সেটি সম্ভব না হলে দ্বিতীয় পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সিক্যুয়েলে দীপিকার চরিত্রের স্ক্রিন প্রেজেন্স কমিয়ে দেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করছেন তাঁরা। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি নির্মাতারা। দীপিকার সঙ্গে আলোচনা করে কোনও সমাধানসূত্র বেরয় কি না, তা নিয়ে চর্চা চলছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ