Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দরাপপুরে শতাধিক বারোয়ারি লক্ষ্মীপুজো ঘিরে তুঙ্গে উন্মাদনা

কলকাতার দুর্গাপুজোর মতোই বারোয়ারি লক্ষ্মীপুজো হয় চাকদহ থানার দরাপপুরে। ওই এলাকায় ছোট-বড় মিলিয়ে অন্তত একশো পুজো হয় বিভিন্ন পাড়ায়। পুজো উপলক্ষ্যে চারটি মেলাও বসে

দরাপপুরে শতাধিক বারোয়ারি লক্ষ্মীপুজো ঘিরে তুঙ্গে উন্মাদনা
  • ৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: কলকাতার দুর্গাপুজোর মতোই বারোয়ারি লক্ষ্মীপুজো হয় চাকদহ থানার দরাপপুরে। ওই এলাকায় ছোট-বড় মিলিয়ে অন্তত একশো পুজো হয় বিভিন্ন পাড়ায়। পুজো উপলক্ষ্যে চারটি মেলাও বসে। এছাড়াও ঘরে ঘরে হয় লক্ষ্মীর আরাধনা। বিশাল আকারের মণ্ডপ, প্রতিমা, চোখ ধাঁধানো আলো হয়। দেখতে বহু মানুষ ভিড় করেন। এখানকার বাসিন্দারা দুর্গাপুজোতে নয়, নতুন জামাকাপড় পরেন লক্ষ্মীপুজোয়। প্রায় একসপ্তাহ ধরে চলে উৎসব। ভিনরাজ্যে কর্মরতরাও এ সময় গ্রামে ফেরেন। উৎসবে মেতে ওঠে দরাপপুর।

Advertisement

জানা গিয়েছে, ওপার বাংলার কিছু মানুষ দাঙ্গার সময় দরাপপুর অঞ্চলে এসে বসবাস শুরু করেন। তাঁরা সেখানে বারোয়ারি আকারে লক্ষ্মীপুজো শুরু করেছিলেন। তারপর থেকে এই ধারা চলছে। প্রথমদিকে হাতেগোনা কয়েকটি মাত্র পুজো হতো। বর্তমানে সে সংখ্যা অনেক বেড়েছে। প্রচুর ভিড় হয়। উৎসবের সময় কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত। চাকদহ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোককুমার মণ্ডল বলেন, ‘চাকদহ ব্লকের চার জায়গায় মেলা। বিভিন্ন জায়গা থেকে মানুষ এই মেলায় আসেন। কারও যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে নজর দেওয়া হচ্ছে।’ পুজো উদ্যোক্তা কাজল প্রামাণিক বলেন, ‘চাকদহ ব্লকের ঘেটুগাছি পঞ্চায়েতের দরাপপুরের নেতাজি বাজার থেকে দেউলী হিঙ্গনাড়া, সব জায়গাতেই উৎসব।’  -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ