নয়াদিল্লি: রেভিনিউ কালেকশন বৃদ্ধি করতে ফের একবার কেন্দ্রের নজরে পেট্রল-ডিজেল। উভয় জ্বালানিতেই লিটার প্রতি ২ টাকা করে এক্সাইজ ডিউটি বৃদ্ধি করল কেন্দ্র সরকার। আজ, সোমবার এই ঘোষণা করা হয়েছে। এরফলে কেন্দ্রের রাজস্ব বাড়বে।

যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তে আমজনতার জ্বালানি কেনার ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। এক্স হ্যান্ডেলের বার্তায় সাফ বলা হয়েছে, এক্সাইজ ডিউটি বৃদ্ধি করা হলেও পেট্রল ও ডিজেলের খুচরো দামে কোনও পরিবর্তন হচ্ছে না।
বর্তমানে কলকাতায় পের্টলের লিটার প্রতি দাম রয়েছে ১০৫.০১ টাকা ও ডিজেলের লিটার প্রতি দাম রয়েছে ৯১.৮২ টাকা।