Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

কৃতীর নজির

বার্লিনে আয়োজিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন অভিনেত্রী কৃতী শ্যানন। বিশ্ব মঞ্চে মহিলাদের স্বাস্থ্য নিয়ে সচেতনতার বার্তা দিলেন নায়িকা।

কৃতীর নজির
  • ১৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• বার্লিনে আয়োজিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন অভিনেত্রী কৃতী শ্যানন। বিশ্ব মঞ্চে মহিলাদের স্বাস্থ্য নিয়ে সচেতনতার বার্তা দিলেন নায়িকা। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এই নজির গড়লেন তিনি। কৃতী বলেন, ‘মহিলাদের স্বাস্থ্য নিয়ে কেউ কখনও চিন্তা করেন না। এই সমস্যা কেবল নির্দিষ্ট কোনও দেশের নয়, গোটা বিশ্বের। এই মানসিকতার পরিবর্তন আনতে হবে। মনে রাখতে হবে, মহিলাদের স্বাস্থ্য অবহেলা করার বিষয় নয়। মহিলাদের স্বাস্থ্য সুরক্ষিত থাকলেই তবেই পরিবারের সকলের যত্ন নেওয়া সম্ভব হবে। তাঁকে ছাড়া আপনার পরিবারের সবকিছু অসম্পূর্ণ। তাই সময় থাকতেই তাঁর যত্ন নিতে হবে।’  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ