Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হাড়োয়া স্টেশনে রেলের জমি থেকে দখলদারদের উচ্ছেদ

হাসনাবাদ-শিয়ালদহ শাখার হাড়োয়া স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙল প্রশাসন। শনিবার দুপুরে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা হয় দোকানঘর, টিনের ছাউনিসহ বিভিন্ন অস্থায়ী কাঠামো।

হাড়োয়া স্টেশনে রেলের জমি থেকে দখলদারদের উচ্ছেদ
  • ২৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: হাসনাবাদ-শিয়ালদহ শাখার হাড়োয়া স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙল প্রশাসন। শনিবার দুপুরে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা হয় দোকানঘর, টিনের ছাউনিসহ বিভিন্ন অস্থায়ী কাঠামো। অভিযানে রেল কর্তৃপক্ষ, প্রশাসন এবং ভূমি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই রেলের জমিতে বেআইনিভাবে একাধিক দোকান ও অন্যান্য নির্মাণ গড়ে উঠেছিল। এর ফলে স্টেশন সংলগ্ন রাস্তা ক্রমশ সংকীর্ণ হয়ে পড়ছিল। নিত্যদিন যান চলাচল, পথচারীদের যাতায়াত ও জরুরি পরিষেবার গাড়ি চলাচলে সমস্যা তৈরি হচ্ছিল বলে অভিযোগ। প্রশাসনের দাবি, অবৈধ দখলদারদের একাধিকবার নোটিস দেওয়া হলেও তাঁরা জমি খালি করেননি। এরপরই উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সকাল থেকেই হাড়োয়া রোড স্টেশন সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে ফেলার পর শুরু হয় বুলডোজার অভিযান। একে একে গুঁড়িয়ে দেওয়া হয় সমস্ত অবৈধ নির্মাণ। রাস্তার উপর জমে থাকা বিভিন্ন সামগ্রীও সরিয়ে ফেলা হয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ