Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দ্বিতীয় দিনেও শালিমারে উচ্ছেদ

শালিমার স্টেশন সংলগ্ন নেপালিপাড়ায় রেলের উচ্ছেদ অভিযান বুধবারও জারি থাকল। দ্বিতীয় দিনের বুলডোজার অভিযানে এলাকায় থাকা প্রায় সমস্ত ঘর ও দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়।

দ্বিতীয় দিনেও শালিমারে উচ্ছেদ
  • ২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শালিমার স্টেশন সংলগ্ন নেপালিপাড়ায় রেলের উচ্ছেদ অভিযান বুধবারও জারি থাকল। দ্বিতীয় দিনের বুলডোজার অভিযানে এলাকায় থাকা প্রায় সমস্ত ঘর ও দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। প্রশাসনের কড়া অবস্থানের জেরে বহু বাসিন্দা এদিন নিজেরাই ঘরবাড়ি খালি করে দেন। দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে বসবাসকারী প্রায় দেড় হাজার মানুষ কার্যত গৃহহীন হয়ে পড়েছেন। বাড়িঘর ভেঙে যাওয়ায় বহু পরিবার শিশুদের নিয়ে খোলা আকাশের নীচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, কোনো পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ চালানো হয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ