Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সকলকে আরও দায়িত্ব নিতে হবে: সূর্যকুমার

গ্রুপ পর্বে চার ম্যাচ জিতে বিশ্বকাপের সুপার এইটের টিকিট পাকা করল ভারত। বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে অবশ্য বেশ ঘাম ঝরাতে হল সূর্যকুমারদের।

সকলকে আরও দায়িত্ব নিতে হবে: সূর্যকুমার
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: গ্রুপ পর্বে চার ম্যাচ জিতে বিশ্বকাপের সুপার এইটের টিকিট পাকা করল ভারত। বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে অবশ্য বেশ ঘাম ঝরাতে হল সূর্যকুমারদের। তাই ম্যাচ শেষে দলের প্রত্যেককে আরও দায়িত্ব নেওয়ার কথা শোনালেন ভারতীয় অধিনায়ক। বিশেষত যেভাবে তিন ম্যাচ শূন্য রানে ফিরেছেন অভিষেক শর্মা, তা টিম ম্যানেজমেন্টের মাথাব্যাথার কারণ হতেই পারে। সূর্য বলেন, ‘খারাপ সময় সকলের যায়। তবে দ্রুত সেটা কাটিয়ে উঠতে হবে। আশা করি, আগামী ম্যাচে ও চেনা ছন্দে ফিরবে। কারণ আমি চাই, দলের জয়ে সকলেই সমান অবদান রাখুক।’ একইসঙ্গে বুধবার ম্যাচে জিতলেও অনেককিছু শেখার রয়েছে বলেই মত তাঁর।

Advertisement


স্কোরবোর্ড- ভারত: অভিষেক বো দত্ত ০, ঈশান বো দত্ত ১৮, তিলক ক ডের বো বিক ৩১, সূর্যকুমার ক ডের বো ক্লেন ৩৪, শিবম ক ডের বো বিক ৬৬, হার্দিক ক ডের বো বিক ৩০, রিঙ্কু অপরাজিত ৬, অতিরিক্ত ৮, মোট ১৯৩-৬। বোলিং: দত্ত ৪-০-১৯-২, বিক ৪-০-৫৬-৩, কোলিন ৩-০-৩৬-০, ক্লেন ৪-০-৩৮-১, ডি লিডে ৪-০-২৮-০, ডের ১-০-১৫-০।
নেদারল্যান্ডস: মিচেল ক সুন্দর বো হার্দিক ২৪, ম্যাক্স বো বরুণ ২০, ডি লিডে ক বরুণ বো শিবম ৩৩, কলিন ক রিঙ্কু বো বরুণ ২৩, দত্ত বো বরুণ ০, স্কট বো বুমরাহ ১৫, লিয়ন ক সুন্দর বো শিবম ২৬, নোয়া নটআউট ২৫, বিক নটআউট ৪, অতিরিক্ত ৬,  মোট ১৭৬-৭। বোলিং: অর্শদীপ ৩-০-২২-০, বুমরাহ ৩-০-১৭-১, সুন্দর ৪-০-৩৬-০, বরুণ ৩-০-১৪-৩, হার্দিক ৩-০-৪০-১, অভিষেক ১-০-১০-০, শিবম ৩-০-৩৫-২।
 ভারত জয়ী ১৭ রানে।

Advertisement
সম্পর্কিত সংবাদ