Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

যোগ দিবসে রাজ্যজুড়ে অনুষ্ঠান

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় প্রধান অনুষ্ঠান। প্রধানমন্ত্রী মোদির উপস্থিতি, রাজ্যজুড়ে ৫ ধরনের যোগ অভিযান। বিস্তারিত পড়ুন।

যোগ দিবসে রাজ্যজুড়ে অনুষ্ঠান
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। সেই উপলক্ষ্যে দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার ব্রিগেড ময়দানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Advertisement

রাজ্য সরকার অবশ্য আগে থেকেই যোগ দিবস উপলক্ষ্যে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছে। মুখ্যসচিব মনোজ পন্থ এ নিয়ে সবকটি দপ্তরের সচিব, জেলাশাসক, কর্পোরেশনের কমিশনারদের কাছে নির্দেশিকা পাঠিয়েছেন। সব দপ্তর, পুরসভা, পঞ্চায়েত, শিক্ষা প্রতিষ্ঠান, স্বনির্ভর গোষ্ঠী সহ বিভিন্ন সংস্থাকে যোগ নিয়ে সক্রিয় ভূমিকা নিতে  বলা হয়েছে। 
সরকারি কর্মী, পুলিশ, স্কুলের ছাত্র-ছাত্রী, যুবক, খেলোয়াড় প্রবীণ, তফসিলি উপজাতি, চা বাগানের শ্রমিক, স্বাস্থ্য ক্ষেত্রে যুক্ত ব্যক্তি থেকে সংশোধনাগার ও হোমের বাসিন্দাদেরও এই প্রক্রিয়াতে যুক্ত করতে বলা হয়েছে। রাজ্য জুড়ে ৫ ধরনের বিশেষ ‘যোগ অভিযান ’ হবে ২১ জুনের আগে। হিমালয় থেকে সমুদ্র, গঙ্গার ধারে, হেরিটেজ স্থানে, চা বাগান ও সুন্দরবন এলাকায় যোগ শিবির করতে বলা হয়েছে। তথ্য সংস্কৃতি, শ্রম, পর্যটন, সুন্দরবন উন্নয়ন দপ্তরকে এগুলি পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। এবার আন্তর্জা঩তিক যোগ দিবসের থিম, বয়স্ক মানুষের স্বাস্থ্যের জন্য যোগ।  এই থিমের উপর জোর দিয়ে কর্মসূচি নিতে বলা হয়েছে। যোগ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য নিবিড় প্রচার চালাতেও নির্দেশ দেওয়া হয়েছে। বয়স্ক অসুস্থদের জন্য যোগ শিবির করতে বলা হয়েছে জেলা প্রশাসনগুলিকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ