মা দ্বিতীয় বিয়ে করলেও সন্তানের ভরণপোষণের দায়িত্ব বাবারই
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাবা কোনোভাবেই সন্তানের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। এমনকী মা দ্বিতীয়বার বিয়ে করলেও সন্তানের ভরণপোষণের দায়িত্ব বাবারই। শুক্রবার একটি মামলায় এমনই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অজয়কুমার গুপ্তের নির্দেশ, নাবালিকা মেয়ের জন্য বাবাকে মাসে ৩৫০০ টাকা ভরণপোষণ দিতে হবে। বারাসত আদালতের রায় বহাল রেখে বিচারপতি গুপ্ত জানিয়েছেন, মায়ের দায়ের করা গার্হস্থ হিংসা মামলায় সন্তানের জন্য আর্থিক সাহায্যের নির্দেশ দেওয়ার মধ্যে কোনো ভুল নেই। দাম্পত্য কলহ ও গার্হস্থ হিংসার কারণে স্ত্রী ছোট মেয়েকে নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। পরে ওই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়। স্ত্রী ফের বিয়ে করেন। এরপর ছোটো মেয়ের জন্য আর্থিক সাহায্য চেয়ে প্রথম পক্ষের স্বামীর বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি। সেই মামলাতেই এই নির্দেশ।

Advertisement