Bartaman Logo
১০ জুন, ২০২৬

একজন ধর্ষণ করলেও জড়িতরা সবাই দোষী, বলল সুপ্রিম কোর্ট

একজন ধর্ষণ করলেও জড়িতরা সবাই দোষী, বলল সুপ্রিম কোর্ট
  • ৪ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: একটি গণধর্ষণের মামলার পর্যবেক্ষণে তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের। ওই মামলায় আদালত বলেছে, একজন ধর্ষণ করলেও তার সঙ্গে জড়িতরাও অপরাধী। কারণ, অপরাধের সময় তাদেরও একই অভিসন্ধি ছিল। তাই তাদেরও শাস্তি পাওয়া উচিত। ২০০৪ সালের জুন মাসে মধ্যপ্রদেশে বিয়েবাড়ি থেকে ফেরার পথে এক মহিলাকে অপহরণ করে আটকে রাখা হয়। সেখানে তাঁকে গণধর্ষণ করা হয়। এই মামলায় দু’জনকে দোষী সাব্যস্ত করেছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। পরে এফআইআরের রিপোর্ট উল্লেখ করে দোষীদের একজন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তার দাবি ছিল, এফআইআরে সে ধর্ষণ করেছে বলে সরাসরি ও স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। কিন্তু এই যুক্তিতে চিঁড়ে ভেজেনি। হাইকোর্টের রায় বহাল রাখে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল ও কে ভি বিশ্বনাথনের বেঞ্চ। বেঞ্চের বক্তব্য, আবেদনকারী ধর্ষণ না করলেও মদত দিয়েছে। তার বিরুদ্ধে অপরহণ ও মহিলাকে আটকে রাখার অভিযোগ প্রমাণিত হয়েছে। তারও একই অভিসন্ধি ছিল। তাই তিনিও দোষী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ