Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আট বছর পরও আমতায় শেষ হল না অডিটোরিয়ামের কাজ

পুরনো আমতা অডিটোরিয়ামকে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল ২০১৭ সালের শেষের দিকে।

আট বছর পরও আমতায় শেষ  হল না অডিটোরিয়ামের কাজ
  • ৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: পুরনো আমতা অডিটোরিয়ামকে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল ২০১৭ সালের শেষের দিকে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, আধুনিক মানের মঞ্চ, দর্শকাসন বৃদ্ধি সহ উন্নত শব্দ ব্যবস্থপনার মাধ্যমে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেইমতো কাজও শুরু হয়েছিল। কিন্তু আট বছর অতিক্রান্ত হলেও অডিটোরিয়ামের কাজ শেষ না হওয়ায় হতাশ স্থানীয় মানুষ। যদিও উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজির দাবি, পুজোর আগেই এই অডিটোরিয়াম সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমতায় বাম আমলে তৈরি একটি অডিটোরিয়াম ছিল। অপরিকল্পিতভাবে অডিটোরিয়ামটি তৈরি হওয়ায় একাধিক সমস্যা সামনে আসছিল। এরপরেই অডিটোরিয়ামটি নতুন করে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসন সূত্রে খবর, প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অডিটোরিয়াম শীতাতপ নিয়ন্ত্রিত করা হচ্ছে। এখানে ন’শোর বেশি দর্শকাসন থাকছে। নতুন এই অডিটোরিয়ামে আধুনিক মানের শব্দ ব্যবস্থাপনার পাশাপাশি উন্নত মানের মঞ্চ থাকছে। নতুন অডিটোরিয়ামের নাম রবীন্দ্র নজরুল মঞ্চ করা হচ্ছে। ইতিমধ্যে কাজও অনেক দূর এগিয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, আগে অডিটোরিয়ামে আসন সংখ্যা কম হওয়ার পাশাপাশি বেশকিছু সমস্যা থাকায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। এমনকী এলাকায় আর অডিটোরিয়াম না থাকায় সমস্যা আরও বেড়েছিল। পরবর্তী সময়ে স্থানীয় বিধায়কের উদ্যোগে নতুনভাবে অডিটোরিয়াম সাজানোর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু আট বছর পরও কাজ শেষ না হওয়ায় বিভিন্ন প্রশ্ন তুলছেন বাসিন্দারা। যদিও বিধায়ক নির্মল মাজির দাবি, প্রায় ৯০ শতাংশ কাজ শেষ। পুজোর আগেই অডিটোরিয়াম খুলে দেওয়া হবে। শুধু অডিটোরিয়াম নয়, পাশে একটি মুক্তমঞ্চ ও গড়ে তোলা হচ্ছে বলে জানান বিধায়ক।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ