Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

২ মাস পরেও নতুন সুদের হারের টাকা জমা হল না পিএফ গ্রাহক অ্যাকাউন্টে

দু’মাস পার। অথচ এখনও পর্যন্ত ইপিএফ নতুন সুদের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে জমাই করতে পারল না কেন্দ্র। সেই টালবাহানাই করছে মোদি সরকার।

২ মাস পরেও নতুন সুদের হারের টাকা জমা হল না পিএফ গ্রাহক অ্যাকাউন্টে
  • ২৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দু’মাস পার। অথচ এখনও পর্যন্ত ইপিএফ নতুন সুদের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে জমাই করতে পারল না কেন্দ্র। সেই টালবাহানাই করছে মোদি সরকার। এমনই অভিযোগ করছেন ইপিএফ গ্রাহকরা। গত ২৮ ফেব্রুয়ারি শ্রমমন্ত্রকের আওতাধীন ইপিএফও অছি পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ২০২৪-২৫ আর্থিক বছরে পিএফে সুদের হার ৮.২৫ শতাংশই রাখা হবে। সুদের হারে কোনও পরিবর্তন না হলেও সেই টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে জমা করতে কেন দিনের পর দিন কাটিয়ে দেওয়া হচ্ছে, তা নিয়েই প্রশ্ন উঠছে। 

Advertisement

নিয়মমতো ইপিএফও অছি পরিষদের বৈঠকে ইপিএফ সুদের হার ঘোষণার পর তা পাঠাতে হয় অর্থমন্ত্রকের কাছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অনুমোদন সাপেক্ষে তা গ্রাহকদের অ্যাকাউন্টে জমা করে কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (ইপিএফও)। অছি পরিষদের বৈঠকের পর প্রায় দু’মাস কেটে গেলেও মঙ্গলবার রাত পর্যন্ত এই ব্যাপারে সবুজ সঙ্কেত দেয়নি অর্থমন্ত্রক। ফলে ইপিএফের সুদ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে সমস্যায় পড়তে হচ্ছে শ্রমমন্ত্রক। প্রতিবার একই ঘটনার জেরে কেন্দ্রের বিজেপি সরকারের উপর প্রবল ক্ষুব্ধ কর্মী পিএফের গ্রাহকরা। নয়াদিল্লি গোল মার্কেটের বাসিন্দা কর্ণ আহুজা বিগত প্রায় দু’বছর ধরে ইপিএফের সদস্য। তিনি বলেন, ‘সুদের হার বৃদ্ধি পেলে না হয় বুঝতাম যে নতুন অঙ্কের টাকা দেওয়ার আগে প্রচুর হিসেব নিকেশ চলছে। গতবার যা ছিল, সেটিই এবার আছে। এরপরেও দু’মাসেও একটি বিজ্ঞপ্তি জারি করা গেল না কেন?’ নামপ্রকাশে অনিচ্ছুক ইপিএফওর এক কর্তা জানিয়েছেন, ‘এর জবাব পুরোটাই আছে অর্থমন্ত্রকের কাছে। সেখান থেকে অনুমোদন এলেই আমরা বিজ্ঞপ্তি জারি করে দিতে পারব। সুদের টাকাও পেয়ে যাবেন গ্রাহকরা।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ