Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এসইউসির পথসভা

এসইউসির পথসভা
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: সোমবার নিতুড়িয়া ব্লক এসইউসির‌ তরফ থেকে সড়বড়ি মোড়ে একটি পথসভা করা হয়। এদিন পথসভা থেকে আগামী ২১ জানুয়ারি ধর্মতলায় মিছিলে যোগ দেওয়ার জন্য জানানো হয়। পথসভায় পুরুলিয়া উত্তর সাংগঠনিক জেলা কমিটির সদস্য মৃত্যুঞ্জয় চক্রবর্তী বক্তব্য রাখেন। মৃত্যুঞ্জয় বাবু বলেন, আমাদের দলের তরফ থেকে আর জি কর কান্ডের যথাযথ তদন্ত, নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, স্মার্ট মিটার প্রতিরোধ সহ একাধিক দাবি রয়েছে। সেই দাবি নিয়ে আগামী ২১ জানুয়ারি রাজ্য কমিটির ডাকে কলকাতার হেদুয়া থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল করা হবে। সেই মিছিলে সাধারণ মানুষ যাতে যোগদান করে তার জন্য পথসভা থেকে আহ্বান জানানো হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ