Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

শ্যুটিং বিশ্বকাপে চ্যাম্পিয়ন এশা, ব্রোঞ্জ পেলেন মানু

শ্যুটিং বিশ্বকাপে আলো ছড়ালেন ভারতীয়রা। মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে পদক জিতলেন এশা সিং ও মানু ভাকের। দুরন্ত ছন্দ মেলে ধরে সোনা জয় এশার।

শ্যুটিং বিশ্বকাপে চ্যাম্পিয়ন এশা, ব্রোঞ্জ পেলেন মানু
  • ২৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হাংঝউ: শ্যুটিং বিশ্বকাপে আলো ছড়ালেন ভারতীয়রা। মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে পদক জিতলেন এশা সিং ও মানু ভাকের। দুরন্ত ছন্দ মেলে ধরে সোনা জয় এশার। হাড্ডাহাড্ডি লড়াইয়ে স্নায়ুর চাপ বজায় রেখে উত্তর কোরিয়ার হিয়ান গিয়াংকে হারালেন তিনি। হাংঝউতে আয়োজিত এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ পেলেন ওলিম্পিকসে জোড়া পদক জয়ী মানু। বিশ্বকাপের মঞ্চে এই পদক জয় বিশেষ তাৎপর্যপূর্ণ ভারতীয়দের কাছে। সামনেই রয়েছে শ্যুটিং বিশ্বচ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমস। তার আগে এশাদের ঘিরে প্রত্যাশা বাড়ল। ইভেন্টের শেষে এশা বলেন, ‘এর আগে মিউনিখে পদক জেতায় আত্মবিশ্বাস বেড়েছিল। প্রত্যাশার চাপ অনুভব করছিলাম। কিন্তু মনোবল হারাইনি।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ